বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

গুজব ছড়ানোর অভিযোগে র‍্যাব হেফাজতে বদরুন্নেসার শিক্ষিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৬০ বার

রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে হেফাজতে নিয়েছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে তার বাসা থেকে র‍্যাব তাকে হেফাজতে নিয়েছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে অপপ্রচারের অভিযোগে রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদরদপ্তরে নিয়ে আসা হয়েছে।

তিনি জানান, মামলা হবে কি না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com