বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৫১ বার

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। খবর ডিএমপি নিউজের।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ১ হাজার ১০৫ পিস ইয়াবা, ২৭ বোতল ফেনসিডিল ও ৫৬ কেজি ৮১০ গ্রাম ৭১ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com