বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৬ আসনে উপ-নির্বাচন: ভোটগ্রহণ চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৭১ বার

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ১৬০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। অধিকাংশ ভোটকেন্দ্রে সকালে ভোটারদের তেমন উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড় বাড়বে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোক্তার হোসেন ও মটরগাড়ি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অ্যাড. হুমায়ুন কবীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৩ হাজার ৭৫৪ জনকে নিয়োগের পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১৪ ম্যাজিস্ট্রেটসহ পুলিশ আনসার মোতায়েন রয়েছে। এ আসনের উপনির্বাচনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। গত ২ সেপ্টেম্বর এই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন চিকিৎসাধীন অবস্থায় তুরস্কে মারা গেলে এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com