সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

এ মাসেই ৩ কোটি ডোজ টিকা দেয়া যাবে : স্বাস্থ্যমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৬০ বার

স্বাস্থ্যমন্ত্রী মোঃ জাহিদ মালেক বলেছেন, প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোজ দেয়া যাবে। নতুন করে ১২-১৭ বছর বয়সীদের ভ্যাকসিন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে।

রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন দিয়ে দেশে করোনা মৃত্যু শুরু হয়েছিল। গতকালই আবার আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু একজনে নেমে এসেছে।
এর আগে ডিবিএল ফার্মাসিটিক্যাল ফ্যাক্টরির অনুষ্ঠান যোগ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. হাবিব ই মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার প্রমুখ।

১২ একর জমির উপর প্রায় দুই বিলিয়ন ইউনিট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডিবিএলের প্রকল্পটিতে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইনজেকশন, ইনহেলারসহ প্রায় সব ধরনের ওষুধ উৎপাদন হবে। প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে গাজীপুরের কাশিমপুরে সুরাবাড়ী এলাকায় এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com