শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ঢাবির ‘চ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২.৫৬ শতাংশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ২ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী। মোট পাস করেছে ২৫৮ জন শিক্ষার্থী।

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

এর আগে গত ২৬ অক্টোবর চারুকলা অনুষদের ফিগার ড্রয়িং পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় ১ হাজার ৫৪০ জন অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com