মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ক্যারিবিয়দের হারিয়ে সিরিজ ভারতের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪১১ বার

তিন অর্ধশতকে ভর করে তিন ম্যাচ সিরিজের শেষ ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জয় করে নিলো ভারত।

৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জোড়া হাফ-সেঞ্চুরিতে ভিত গড়ে দেন দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শার্মা। দু’জনে প্রথম উইকেটে তোলেন ১২২ রান। ৬৩ বলে ৬৩ করে জেসন হোল্ডারের বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফিরেন রোহিত। ৭৭ রান করে আলজারি জোসেফের শিকার কয়ে ফেরেন লোকেশ তার ক্যাচও ধরলেন উইকেটকিপার হোপ। ৮৯ বলের ইনিংসে আটটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ৬৪ বলে ৮৯ রান করে মূল ইনিংসটি খেলে যান অধিনায়ক বিরাট কোহলি।শেষদিকে রবিন্দ্র জাদেজার ৩১ বলে ৩৯ ও সদরুল ঠাকুরের ৬ বলে ১৭ রানের ওপর ভর করে ৮ বল হাত রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এছাড়াও ৭ রানে করে ফেরেন শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্থ। কেদার যাদব ফেরেন ৩ রানে।

রোববার বারাবাতি স্টেডিয়ামে টস জিতে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নিকোলাস পুরান ও কাইরন পোলার্ডের হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৫ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা।

ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে দুই ক্যারিবিয় ওপেনার এভিন লুইজ ও শাই হোপ। জুটিতে তোলেন ৫৭ রান।ব্যক্তিগত ২১ রানে লু্ইজ ফেরেন জাদেজার শিকার হয়ে।শাই হোপের ব্যাট থেকে আসে ৪২ রান।রোস্টন চেজ ৩৮, শিমরণ হেটমায়ার ৩৭ এবং শেষ দিকে ঝড় তোলেন পুরান ও পোলার্ড। ৬৪ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পুরান। ১০ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই মারকুটে ব্যাটসম্যান।৫১ বলে ৭ ছক্কা ও ৩ চারে ৭৪ রানে অপরাজিত থাকেন পোলার্ড। জেসন হোল্ডার করেন ৪ বলে ৭ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com