বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২১৫ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এই বর্ণচোরা বিএনপি’র অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। গতকাল নাটোর সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। দেশের ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপি’র হাতে নিরাপদ নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশ আবারো রক্তের বন্যা বইয়ে দিবে, বাংলাদেশ আবারো দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হবে। ওবায়দুল কাদের বলেন, সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে প্রচুর বিনিয়োগ করা হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য চলছে পরিকল্পিত মিথ্যাচার। যারা এসব অপচেষ্টা চালাচ্ছে তারা সফল হবে না, তবুও আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী কর্মীদের নাম বাদ দিয়ে অপকর্মকারীদের নাম কেন্দ্রে পাঠালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের উস্কানি দিচ্ছেন তাদের তালিকা তৈরি হচ্ছে, সময় হলেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের আদর্শকে বিসর্জন না দিয়ে, শেখ হাসিনার আদর্শকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যাতে সরকারের উন্নয়ন ম্লান হয়ে যায়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাটোর জেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রহমান এবং সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com