বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

বাড়িতেই আছেন মেয়র জাহাঙ্গীর, তবে নেই চিরায়ত সেই ভিড়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২১১ বার

সকাল থেকে সন্ধ্যা, কিংবা রাত থেকে ভোর সবসময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকতো মেয়র জাহাঙ্গীর আলমের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লাগুয়া বাড়িটি। অথচ একদিনের ব্যবধানে আজ শনিবার সেখানে নেই চিরায়ত সেই ভিড়। স্থানীয় গণমাধ্যম কর্মী ছাড়া সকাল থেকে নগরবাসীদের দেখা যায়নি বাড়িটিতে। যদিও মেয়র জাহাঙ্গীর আলম বাড়িতেই রয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে নিজ দল আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। এরপর থেকে গাজীপুর জুড়েই চলছে নানা আলোচনা।  তার ভাগ্য কোনদিকে হেলছেন তা নিয়েই এখন যত আলোচনা।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় ওই সিদ্ধান্তের পর থেকেই মেয়রের বাড়িতে ভিড় যেন কমতে থাকে। এদিন থেকেই গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় নিজ বাড়িতেই মেয়র জাহাঙ্গীর আলম অবস্থান করছেন।

অন্যান্য দিন সিনিয়র নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেলেও আজ শনিবার সকালের চিত্রটি পুরোটাই ব্যতিক্রম। এদিন দু’একজন নেতা, কয়েকজন কর্মী বাদে অন্য কোনো নেতাকে তার বাড়িতে দেখতে পাওয়া যায়নি। যার ফলে পুরো বাড়ি জুড়েই বিরাজ করছে সুনসান নীরবতা। তবে উৎসুক স্থানীয় মানুষ মেয়রের বাড়ি ঘিরে ভিড় করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com