বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

ব্যক্তিগত জীবনে আরও অনেক কিছু চলছে : ফারিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৫৫ বার

ক’দিন আগে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রকাশ করেছেন তার নতুন গান ‘হাবিবি’। অ্যারাবিক ঢঙের এই গানটি ইতিমধ্যেই শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়েছে। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। ভিডিও এবং নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। গানটি প্রকাশ হয়েছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে।

এবার গান ও ব্যক্তি জীবনের নানা কথা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নুসরাত ফারিয়া বলেন, ‘আজ এমন একটা দিন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। কিন্তু কয়েকটা শুট আছে। তৈরি হতে হবে। ভালো না লাগলেও কীভাবে মেকআপ করি, আজ সেই টিউটোরিয়ালই দেখাবো।’

তিনি আরও বলেন, ‘আমার পরীক্ষা চলছে, গান রিলিজ হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি ওভারহোয়েলমড। ব্যক্তিগত জীবনে আরও অনেক কিছু চলছে। কিন্তু শো মাস্ট গো অন।’

মেকআপ করতে ভালোবাসেন ফারিয়া। মেকআপ রুটিনে যেসব জিনিস নতুন এনেছেন, তাও শেয়ার করেছেন তিনি। আইব্রো, মাস্কারা, হাইলাইটার দিয়ে সহজে কীভাবে মেকআপ করে ফেলতে পারবেন, তাও শেখালেন ভিডিও’র সুবাদে।

এদিকে, ‘পটাকা’ দিয়ে গায়িকা হিসেবে সামনে আসেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর প্রকাশ করেন ‘আমি চাই থাকতে’। ‘হাবিবি’ তার তিন নম্বর সিঙ্গেল। এর মধ্যে আবার শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘যদি কিন্তু তবুও’তেও গেয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com