শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

মুগদায় গ্যাস লিকেজ থেকে আগুন : দগ্ধ মা-ছেলের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার

রাজধানীর মুগদায় গ্যাস লাইনের লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।

তিনি জানান, গতকাল সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন প্রিয়াঙ্কা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছে। প্রিয়াঙ্কা সোমবার (২২ নভেম্বর) দিনরাত ৩টার দিকে ও তার ছেলে রাত ১১টার দিকে মারা গেছে। প্রিয়াঙ্কা শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ বার্ন ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া জানান, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দগ্ধ চারজন আসছে। তাদের মধ্যে দু’জন মারা গেছে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com