বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

সরব শ্রদ্ধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৫০ বার

রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে সরব হতে দেখা যায় বলিউড তারকাদের। এবার সেই দলে নাম লেখালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি নারী নির্যাতন নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, ‘নারীরাই এখন বোঝেন না যে, নিজের ঘরের ভেতরেই কীভাবে অত্যাচারের শিকার হচ্ছেন। প্রতিনিয়ত তারা এসব মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। আমি মনে করি, নারীদের মুখ খোলা উচিত। নিজের ওপর যে অত্যাচার হচ্ছে, সেটার ব্যাপারে দরকার সোচ্চার হওয়া। তখনই সমাজে এক নতুন আশার আলো ফুটে উঠবে। সেই সঙ্গে সমাজের পরিবর্তন হবে।’

শ্রদ্ধাকে শিগগির দেখা যাবে লাভ রঞ্জনের নতুন এক ছবিতে। সেখানে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে ২০২৩ সালের ২৬ জানুয়ারি। এতে আরও অভিনয় করবেন বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়া। ছবিটির নাম অবশ্য এখনো ঠিক হয়নি। শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘বাঘি থ্রি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে। এ ছাড়া গত বছর ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’তে বরুন ধাওয়ানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com