বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

অভিনেত্রীকে ধর্ষণের হুমকি, বাড়ির সামনে তাণ্ডব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৮৮ বার

ভারতীয় অভিনেত্রী অরুণিমা ঘোষকে হত্যা ও ধর্ষণের হুমকি দিয়ে আসছিলেন এক যুবক। ৩২টি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অসংখ্য মোবাইল নম্বর দিয়ে হুমকি দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে অভিনেত্রীর বাড়ির সামনে এসে তাণ্ডব শুরু করেন ওই যুবক। পরে গত রোববার স্থানীয় সময় রাতে সেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তবে কী কারণে হুমকি দেওয়া হয় তা এখনো জানা যায়নি।

কলকাতা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ওই যুবকের নাম মুকেশ সাউ। গত কয়েকদিন ধরেই তিনি অরুণিমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। শেষে রোববার অরুণীমার বাড়ির সামনে এসে চিৎকার ও শোরগোল শুরু করলে সঙ্গে সঙ্গেই পুলিশে অভিযোগ দেন অভিনেত্রী। এরপর পুলিশের একটি দল এসে মুকেশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার পর থেকে অরুণিমার নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

পুলিশ বলছে, অরুণিমার বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর মুকেশ কীভাবে পেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অরুণিমাকে কেনই বা তিনি হুমকি দিতেন সেই তথ্যও জানার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘সূর্য্য’ ছবি দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের অভিষেক হয়। ২০০৮ এ তিনি সহ-শিল্পী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পাওলি দামের সঙ্গে এক সিনেমায় কাজ করেছিলেন। অরুণিমাকে পাওলি দাম, বিক্রম চ্যাটার্জী ও ইন্দ্রেনীল সেনগুপ্তের সঙ্গে ‘এলার চার অধ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল। ২০১৪ সালে, রাহুল ব্যানার্জী ও বিশ্বনাথ বসুর সঙ্গে ‘আমার আমি’ চলচ্চিত্রে তিনি অভিনয়ে তার কর্মক্ষমতার পরিচয় দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com