বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাসচাপায় বাবা-ছেলে নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার

রাজশাহীর গোদাগাড়ী বিজয়নগর বাসলিতলায় বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু মিয়া (৩৫) ও তার ছেলে মোঃ আব্দুল্লাহ আল আলিফ।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাজু মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাটের স্থায়ী বাসিন্দা। তবে চাকরির সুবাদে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তানসহ বসবাস করতেন। সকালে মোটরসাইকেলে তিনি তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এছাড়াও তার এনজিও অফিসের সহকর্মীরা এসেছেন। তবে তার আত্মীয়-স্বজনেরা এখনো আসতে পারেননি। তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com