বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

হিজাব পরায় স্বর্ণপদকপ্রাপ্য ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে প্রবেশ করতে দেয়া হলো না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৬ বার

ভারতের পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এক ছাত্রীর প্রবেশ নিষেধ করা হয়। ছাত্রীর দোষ, তিনি হিজাব পরে সমাবর্তন অনুষ্ঠানে এসেছিলেন এবং তা খুলতে অস্বীকার করেছেন। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সমাবর্তনে সার্টিফিকেট ও স্বর্ণপদক গ্রহণ করার জন্য ওই মুসলিম ছাত্রী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে হিজাব খুলে ফেলতে নির্দেশ দেন। ছাত্রীটি রাজি হননি।

এরপর তিনি যখন প্রেক্ষগৃহে বসেছিলেন তার বন্ধুদের সঙ্গে, নিরাপত্তারক্ষীরা তাকে বাইরে চলে যেতে বলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ চলে যাওয়ার পর বাকি পড়ুয়াদের হাতে হাতে তুলে দেয়া হচ্ছিল তাদের সার্টিফিকেট।

ওই ছাত্রী সার্টিফিকেটটুকু গ্রহণ করলেও স্বর্ণপদক গ্রহণ করতে অস্বীকার করেন। তার মতে, তাকে অকারণে প্রকাশ্যে অপমান করা হয়েছে। আর সেই কারণেই তিনি স্বর্ণপদক গ্রহণ করবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com