বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আপত্তিকর অবস্থায় ধরা : সেই নারী কনস্টেবলকেও ক্লোজড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৪৯ বার

সিলেটে আদালতে প্রদীপ কুমার দাস নামে এক পুলিশ পরিদর্শকের সঙ্গে ‘আপত্তিকর অবস্থায়’ ধরা পড়া সেই নারী পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউসন) মোহাম্মদ জাবেদুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে ক্লোজড করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, পরিদর্শক প্রদীপ কুমার দাসকে ঘটনার পরপরই ক্লোজড করা হয়। পরদিন নারী সদস্যকেও প্রাথমিক ব্যবস্থা হিসেবে ক্লোজড করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তদন্তে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

প্রসঙ্গত, গত বুধবার ছুটিতে থাকা ওই নারী সদস্যকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন কোর্ট পরিদর্শক প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন। এ সময় আলো জ্বালালে দুজনকে ‘আপত্তিকর অবস্থায়’ দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com