মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

এরদোগানকে হত্যার চেষ্টা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার দক্ষিণ তুরস্কের এক জনসভায় এরদোগানোর ভাষণ দেয়ার কথা ছিল। কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি পাতা ছিল বলে তুর্কি টেলিভিশনের খবরে বলা হয়েছে।

এমন সময় এরদোগানকে হত্যা প্রচেষ্টার খবর এল যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে।

গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে এবং এরদোগান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন। কয়েক দিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোগানের এই মতের পক্ষপাতী নন। তবে নয়া অর্থমন্ত্রী নাবাতি ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com