বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ বার

আবুধাবি টি-টেন লিগের শিরোপা জিতে নিল ডেকান গ্ল্যাডিয়েটর্স। ৩২ বলে ৯০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় ছিনিয়ে আনেন আন্দ্রে রাসেল। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে দিল্লি বুলসকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারায় ডেকান।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ডেকান। নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেটই হারায়নি দলটি। টম কোহলার-ক্যাডমোর ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংসে ১৫৯ রান সংগ্রহ করেছে ডেকান। ৯ চার ও ৭ ছয়ে ৩২ বলে ৯০ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাসেল। অপরপ্রান্তে ৩ চার ও ৫ ছয়ে ২৮ বেল ৫৯ রান করে অপরাজিত ছিলেন ক্যাডমোর।

বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি দিল্লি। নির্ধারিত ১০ ওভারে সাত উইকেট খুইয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। ওপেনার চন্দরপল হেমরাজ ২০ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। ডেকানের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন ওডিয়ান স্মিথ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও টাইমাল মিলস।

ম্যাচে ৯০ রান ও ১ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান আন্দ্রে রাসেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com