বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার

আবুধাবি টি-টেন লিগের শিরোপা জিতে নিল ডেকান গ্ল্যাডিয়েটর্স। ৩২ বলে ৯০ রানের ক্যামিও ইনিংস খেলে দলের জয় ছিনিয়ে আনেন আন্দ্রে রাসেল। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে দিল্লি বুলসকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারায় ডেকান।

জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ডেকান। নির্ধারিত ১০ ওভারে কোনো উইকেটই হারায়নি দলটি। টম কোহলার-ক্যাডমোর ও আন্দ্রে রাসেলের বিধ্বংসী ইনিংসে ১৫৯ রান সংগ্রহ করেছে ডেকান। ৯ চার ও ৭ ছয়ে ৩২ বলে ৯০ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাসেল। অপরপ্রান্তে ৩ চার ও ৫ ছয়ে ২৮ বেল ৫৯ রান করে অপরাজিত ছিলেন ক্যাডমোর।

বড় লক্ষ্যের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি দিল্লি। নির্ধারিত ১০ ওভারে সাত উইকেট খুইয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় দলটি। ওপেনার চন্দরপল হেমরাজ ২০ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া কেউ উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি। ডেকানের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন ওডিয়ান স্মিথ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও টাইমাল মিলস।

ম্যাচে ৯০ রান ও ১ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার পান আন্দ্রে রাসেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com