মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

স্মিত হাসির চাহনি, ফের ভাইরাল পাকিস্তানি সেই কিশোরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ বার

কয়েক মাস আগে হাসির চাহনি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুলেছিল পাকিস্তানি এক কিশোরী। ফের ক্যামেরায় ধরা দিলো লাস্যময়ী সেই কিশোরী। আর সেইসঙ্গে মন জয় করে নিলো নেটিজেনদের। আগেরবার ভাইরাল হয়েছিল রুটি তৈরির দৃশ্যে। খবর ইন্ডিয়া টুডের।

এবার রান্না করতে করতেই ক্যামেরার দিকে এক ঝলক তাকানো। আর সেইসঙ্গে মন জয় করে নেওয়া স্মিত হাসি ছড়িয়ে দিতে দেখা গেল তাকে। কমলা রঙের দোপাট্টা আর কালো রঙের সালোয়ারে রান্না করছিল সে। যে হাসি দিয়ে নেটদুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিল, ঠিক একইভাবে ধরা দিতে দেখা গেল তাকে। আমিনা রেয়াজ নামে ১৫ বছরের এই কিশোরীর জন্ম পাকিস্তানের সিন্ধুপ্রদেশে যাযাবর সম্প্রদায়ে।

আমিনার এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছিল তারই প্রতিবেশী এক কিশোর। সেই ভিডিওই এখন ভাইরাল। এর আগে গত সপ্তাহে বাড়ির উঠোনে বসে ওই কিশোরীর রুটি তৈরি করার ভিডিও নেটদুনিয়া মাতিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com