বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

চটলেন প্রিয়াংকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২০৭ বার

ভারতের হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। বলিউডের আলো ছড়িয়ে হলিউডেও নিজের পরিচয় তৈরি করেছেন। তার খ্যাতি এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে একটি পত্রিকা তার পরিচয় দেওয়ার সময় নিক জোনাসের নাম ব্যবহার করায় ভীষণ চটেছেন প্রিয়াংকা। সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকায় ‘বাজিরাও মাস্তানি’ তারকাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে তাকে ‘নিক জোনাসের স্ত্রী’ সম্বোধন করা হয়। পরবর্তী সময়ে বিষয়টি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে শেয়ার করে প্রিয়াংকা লিখেছেন, ‘অবাক লাগছে। আমি একটা জনপ্রিয় সিনেমার প্রচারে অংশ নিয়েছিলাম। সেই খবর প্রকাশিত হওয়ার পর দেখলাম আমাকে নিক জোনাসের স্ত্রী হিসেবে লেখা হয়েছে।’

এখানেই শেষ নয়, অপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নারীদের সঙ্গেই কেন বারবার এটা ঘটে? স্বামী ছাড়া কি তাদের আর কোনো পরিচয় নেই? আমি কি আমার আইএমডিবির লিঙ্কে থাকা বায়ো পোস্ট করব!’

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াংকা ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস। এর পরই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াংকা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com