বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার খবর ভিত্তিহীন : শাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ বার

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন বলে শোনা যাচ্ছে।  তবে এ খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। পাশাপাশি এ খবরে ভক্তদের বিব্রত না হওয়ার আহ্বান জানিয়েছেন এই নায়ক।

আজ সোমবার বিকেল ৩টার দিকে যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান বলেন, যারা তার যুক্তরাষ্ট্রে থাকা নিয়ে নানান কথা বলছেন, তারা আসলে এই প্রক্রিয়া না জেনেই কথা বলছেন।

১৬তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান  ‘কিং খান’। এরপর গত ৫ ডিসেম্বর ঢালিউড ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেন। দুই অনুষ্ঠানের মঞ্চে শাকিব ঘোষণা দেন তিনি তার নতুন সিনেমার শুটিং করবেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এ সময় বিশ্বব্যাপী সিনেমা মুক্তির কথাও বলেন তিনি। এ জন্য সবকিছু মাথায় রেখে যুক্তরাষ্ট্রে শুটিংয়ের প্রি-প্রোডাকশন গুছিয়ে নিচ্ছেন বলে জানান।

শাকিব খান বলেন, ‘আমার এখানে স্থায়ী বসবাসের কথা উঠছে কেন? আমি তো চাইলে আগামী মাসেই দেশে ফিরতে পারি। অন্য দেশে যাওয়ার মতো কিছু তো ঘটে নাই। আমি এখানে কাজের মধ্যে আছি। যারা বড় আয়োজনে সিনেমা বানায় তারা বোঝে প্রি-প্রোডাকশনে কত মাস লাগে! আমেরিকার মতো দেশে আমি প্রথম সিনেমা করতে যাচ্ছি, সবকিছু গোছাতে গোছাতে তো আমার দিনরাত পার হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকার গ্রিন কার্ড দেশটির সরকার সম্মান জানিয়ে বিভিন্ন দেশের সেলেব্রেটিদের দিয়ে থাকে। এই সম্মানটা সবাইকে দেওয়া হয় না। যাদের দেয় তারা সম্মানিত হয়ে গ্রহণ করেন। আর কোভিডের আগে দেশে থাকতে অন্য প্রক্রিয়ায় আমার গ্রিন কার্ড ঠিক হয়ে ছিল। তার মানে তো এই না যে আমি আমার দেশ ছেড়ে দিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com