মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

মিয়ানমারে পাথর খনিতে ধস, নিখোঁজ ৭০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৩৬০ বার

মিয়ানমারে জেড পাথরের খনিতে ধসে নেমে একজন নিহত এবং কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টার দিকে খনি ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পাথরবোঝাই লরি থেকে পাথরের চাকগুলো খনির ভেতর পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই এলাকায় উদ্ধারকাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ হলেও স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায়ই সেখানে খনিতে কাজ চালানো হয়। মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারাও সবাই অদক্ষ শ্রমিক ছিলেন।

এর আগে, ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com