মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আমিরাতের সবুজ তালিকায় ৭৩ দেশ, নেই বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার

করোনা মহামারীতে ভ্রমণ বিধিনিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ?‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধিনিষেধ আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। গতকাল শনিবার দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ ঘোষণা দিয়েছে।

মহামারীতে বিপর্যস্ত ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ এই তালিকায় থাকলেও নেই বাংলাদেশ। নতুন ঘোষণা অনুযায়ী, হালনাগাদ সবুজ তালিকায় থাকা দেশগুলোর যাত্রীরা আবুধাবিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা থেকে অব্যাহতি পাবেন। তবে আমিরাতে পৌঁছানোর পর করোনা ভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এ ছাড়া আবুধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে।

হালনাগাদ সবুজ তালিকাভুক্ত দেশগুলোর টিকা নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ দিনের মাথায় করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। এ ছাড়া সবুজ তালিকায় ঠাঁই পাওয়া দেশের টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ এবং নবম দিনে দুই দফায় পিসিআর পরীক্ষা করাতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশের করোনা ভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে নিয়মিত এই সবুজ তালিকা তৈরি করে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের সংস্কৃতি ও পর্যটন বিভাগ বলেছে, কঠোর এই ভ্রমণ বিধিনিষেধের লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com