মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

নিলামে ম্যান্ডেলার কারাকক্ষের চাবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ২০৪ বার

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ২৭ বছরের কারা জীবনের মধ্যে ১৮ বছরই কাটিয়েছেন রোবেন দ্বীপের কারাগারে। তার সেই কারাকক্ষের চাবি নিলামে উঠছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার এ নিলাম বন্ধের দাবি জানিয়েছে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গুয়েরনসে নামের একটি প্রতিষ্ঠান এ নিলামের আয়োজন করেছে। নিউইয়র্কে আগামী জানুয়ারিতে এ নিলাম হওয়ার কথা। যে ব্যক্তি এ চাবির মালিক তিনি হলেন ক্রিস্টো ব্র্যান্ড। তিনি ওই কারাগারের প্রহরী ছিলেন।

ব্র্যান্ড যে শুধু এ কারাগারের প্রহরী ছিলেন, এমনটা নয়। ওই কারাগারে থাকায় ম্যান্ডেলার বন্ধুও হয়ে উঠেছিলেন তিনি। এদিকে ম্যান্ডেলা যে কারাকক্ষে ছিলেন সেই কারাকক্ষের চাবিরই শুধু নিলাম হচ্ছে, এমনটা নয়। তার ব্যবহৃত বাইসাইকেল, তার আঁকা ছবিও নিলামে উঠছে। এ ছাড়া তার ব্যবহৃত টেনিস খেলার সামগ্রীও নিলামে উঠছে।

যুক্তরাষ্ট্রের ওই নিলামকারী প্রতিষ্ঠানটি একটি বিশেষ কাজের জন্য এ চাবির নিলাম করতে চাইছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, ম্যান্ডেলাকে যেখানে সমাহিত করা হয়েছে, সেখানে একটি জাদুঘর গড়ে তোলা হবে। সেই সঙ্গে একটি মেমোরিয়াল গার্ডেনও করা হবে। আগামী ২৮ জানুয়ারি এ নিলাম হওয়ার কথা।

দক্ষিণ আফ্রিকা সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নাথি মথেথওয়া জানান, তাদের সরকারের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে এ নিলামের আয়োজন করা হয়েছে। ম্যান্ডেলার কারাগারের এ চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ, এ চাবি কারও ব্যক্তিগত সম্পদ নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com