শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী-ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে মোসাদের ২১ গুপ্তচর আটক সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ধর্ষণ মামলায় গ্রেপ্তার

খালেদার বিদেশে চিকিৎসার আবেদনে মতামত, যা বললেন আইনমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৩৬ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবারের আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। তবে কী মতামত দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী।

এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘সেই মতামত জানানো সমীচীন হবে না। কারণ সেটা গোপন বিষয়। এটা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাবে। তারপর বলা সম্ভব হবে।’

এর আগে গত ১২ ডিসেম্বর আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে ‘অপেক্ষা’ করতে হবে। তার আগে গত ৫ ডিসেম্বর সংবাদমাধ্যমকে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছিলেন তিনি।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ১৭ নভেম্বর তার লিভার সিরোসিস ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই তিন দেশের যেকোনো একটিতে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com