শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে এক মাসে ৫১ হাজার অভিবাসী আটক জুলাই যোদ্ধাদের সিএনজি-অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী প্রেমিকাকে অর্থ দেওয়ার অভিযোগ, অস্বীকার ইনফান্তিনোর জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়, জাতীয় ইতিহাস থাকতে হবে: নাহিদ ইসলাম জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘ডলফিন’, চীনে সর্বোচ্চ সতর্কতা তনু হত্যা : অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান ফের গ্রেপ্তার জ্বালানি-বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি চক্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে ‘হাসিনা কার্ড’ খেলবেন আর বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী-ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে মোসাদের ২১ গুপ্তচর আটক

‘খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরানোর চক্রান্ত হচ্ছে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২২১ বার

সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে প্রায় দেড় শতাধিক খুন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কীসের সংলাপ? কী নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন। যার প্রতিফলন দেখছি, জনপদের পর জনপদ, বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে। গতকালও (রোববার) তিনজন নিহত হয়েছে। এই হচ্ছে তাদের চালচিত্র।

তিনি বলেন, আজকে ক্ষমতার লোভে আওয়ামী লীগ এতটাই মত্ত যে, বিনাভোটে চেয়ারম্যান হওয়ার জন্য ভোটার ছাড়া তারা নিজেরা নিজেরা খুনোখুনি করছে। সুতরাং বিদায় বেলায়ও হুদা নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত দেখালেন, সেখানেও রক্ত এবং মানুষের লাশ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, আনিসুর রহমান সানি, লিয়াকত আলী, মো. আহসান উল্লাহ চৌধুরী প্রমুখ।

গত ৬ নভেম্বর চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্যসচিব করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৭১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com