মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিশ্বব্যাপী আবারো উর্ধ্বমুখী করোনায় মৃত্যু-শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮১ বার

বিশ্বব্যাপী করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যু আবারো উর্ধ্বমুখী। সোমবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১ হাজার ৩৪৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের।

২০২০ সালে মহমারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

আগের দিন রোববারের তুলনায় সোমবার বিশ্বজুড়ে করোনায় সংক্রমণ-মৃত্যু বেড়েছে প্রায় দ্বিগুণ। রোববার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮১ হাজার ২১৫ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ২ হাজার ৯৮৫ জনের।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৮ কোটি ১৭ লাখ ২১ হাজার ৭৪৪ জন এবং এ রোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৪ লাখ ২২ হাজার ১৯৬ জনের।

এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৪ হাজার ৪৩৮ জন। এতে বিশ্বে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থতার মোট সংখ্যা পৌঁছেছে ২৫ কোটি ৮ রাখ ৮২ হাজার ৫৫২ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com