শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

পিএসজিতে সুখেই আছেন এমবাপে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৩৮ বার

গুঞ্জন ছিল বেশ। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে রিয়ালে পাড়ি জমাতে পারেন তিনি। কিন্তু যিনি যাবেন, তিনিই এখন ঘুরে দাড়িয়েছেন অন্যদিকে। রিয়াল মাদ্রিদ না, পিএসজিতেই থাকছেন কিলিয়ান এমবাপে। শুধু তাই নয়, মেসিদের সঙ্গে সুখেও আছেন বলে জানিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, জানুয়ারিতে নয়। আমি আপাতত পিএসজিতেই সুখে আছি। আমি শতভাগ দিয়েই এই মৌসুমটা পিএসজিতে শেষ করতে চাই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমি নিজের সর্বোচ্চটা দিতে চাই। একই সঙ্গে ফ্রেঞ্চ লিগ এবং ফ্রেঞ্চ কাপও জিততে চাই। এর সব কৃতিত্বই আমি দিতে চাই সমর্থকদের। কারণ, তারা এটা পাওয়ার দাবিদার।’

তিনি আরো বলেন, ‘প্যারিস হচ্ছে আমার শহর। এখানে আমি জন্মগ্রহণ করেছি। এখানেই বেড়ে উঠেছি। পিএসজির হয়ে খেললে মনে হয় যেন আমি আমার পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে খেলছি।’

মেসিকে সতীর্থ হিসেবে পেয়েছেন এমবাপে নতুন মৌসুমের শুরুতে। বিশ্বনন্দিত এই ফুটবলারের সঙ্গে খেলতে পেরে খুবই খুশি তিনি, ‘আমার জন্য বড় প্রাপ্তি যে আমি আমার সন্তান এবং বন্ধুদের বলতে পারছি যে আমি তার (মেসি) সঙ্গে খেলি। তাকে প্যারিসে পাওয়াটা সত্যিই আনন্দের।’

চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। আগামী জুনে তিনি ফ্রি। চলে যেতে পারবেন যেকোনো ক্লাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com