বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান ঈদের ছুটি বাড়ল আত্মসমর্পণ করবে না হিজবুল্লাহ শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান

জয়-মুশফিককে হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার

স্বপ্নের মতো দ্বিতীয় শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই হোঁচট খায়। আগের দিনে ৭০ রানে অপরাজিত থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়কে এই দিন থিতু হওয়ার আগেই ফেরান নেইল ওয়াগনার। বিরতির খানিক সময় আগে ট্রেন্ট বোল্টের শিকার হন মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লিখার সময় বাংলাদেশ ২২০/৪ (৯৩ ওভার)।

আজ সোমবার মাউন্ট ম্যাঙ্গুইন টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জয় ও মুমিনুলের শুরুটা মলিন করে দেন ওয়াগনার। তৃতীয় ওভারের শেষ বলেই জয়কে (৭৮) সাজঘরে ফেরান তিনি।

চতুর্থ উইকেটের জুটি মুশফিকুর রহিমকে নিয়ে দলীয় দুইশো রান পার করেন মুমিনুল। ১৯ রানের এই জুটিকে এগোতে দেননি বোল্ট। লাঞ্চ বিরতির ঠিক ২০মিনিট আগেই দারুণ এক বলে মুশফিকে বোল্ড করেন তিনি। ৫৩ বল মোকাবিলায় ১৫ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। এরপর লিটন দাস ও মুমিনুলের ১৭ রানের অবিচ্ছেদ্য জুটিতে ভর করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com