মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ঝুঁকিতে থাকা ব্যক্তিরাও পাবেন বুস্টার ডোজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৫৩ বার

করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসএমএস ছাড়াও ষাট বছরের কম বয়সী কো-মরবিডিটি রোগীরা আগের কেন্দ্রে টিকা নিতে পারবেন, সে ক্ষেত্রে তাদের রোগের প্রয়োজনীয় তথ্য প্রমাণ থাকতে হবে। গতকাল অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম সদস্যদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
তিনি বলেন, মৃত্যু ঝুঁকিতে আছেন, শারীরিকভাবে অসুস্থ এমন ব্যক্তিদের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়ার চিন্তা করা হচ্ছে। যাদের কো-মরবিডিটি আছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে আছেন, তারা বুস্টার ডোজ নিতে পারবেন। সে ক্ষেত্রে বয়স কোনো বাধা হবে না। মহাপরিচালক বলেন, করোনাভাইরাস আক্রান্তদের মৃত্যুঝুঁকি বেশি, তাদের বুস্টার ডোজ নেয়া উচিত। এ ক্ষেত্রে টিকা কার্ড নিয়ে কেন্দ্রে যেতে হবে। তাকে বলতে হবে তার শারীরিক অসুস্থতা রয়েছে।

একটা লোকের ক্যান্সার আছে, কিন্তু বয়স ৪০। সে বাদ যাবে কেন? আমরা তাকে টিকা দেয়ার ব্যবস্থা করবো।
তিনি বলেন, টিকার জন্য নিবন্ধন করার সময় সব তথ্য নেয়া হয়েছে। এটা দেখেই নিশ্চিত হওয়া যাবে তার কো-মরবিডিটি আছে কিনা। আর কেউ যদি নিবন্ধনের সময় তথ্য না দিয়ে থাকে, তাহলে সে দেখবে যে, সে ক্যান্সারে আক্রান্ত।
তিনি বলেন, অনেক ধরনের কো-মরবিডিটি আছে। আমরা চিন্তা করছি, যেসব কো-মরবিডিটি রোগী বেশি ঝুঁকিপূর্ণ যেমন: ক্যান্সারে আক্রান্ত, অ্যান্টিক্যানসার ড্রাগ খেয়েছে, রেডিয়েশন পেয়েছে, কেমোথেরাপি পেয়েছে, ইমিউন দুর্বল এ ধরনের মানুষকে আমরা প্রাধান্য দিতে চাচ্ছি।
দেশে গত ২৮শে ডিসেম্বর বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী এবং করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সম্মুখ সারির ব্যক্তিরা বুস্টার ডোজ পাচ্ছেন। বুস্টার ডোজ পাওয়ার জন্য করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয় মাস পার হতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com