বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ফাইজারের তৈরি কোভিড থেরাপিউটিক পিল ক্রয় দ্বিগুন করছেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২১২ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার করোনাভাইরাসের সবচেয়ে খারাপ প্রভাব মোকাবিলা পরিকল্পনার অংশ হিসেবে দেশটির সরকার ফাইজারের নতুন থেরাপিউটিক পিল ক্রয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন।

খবর এএফপি’র।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি দেখভালের দায়িত্বে নিয়োজিত তার হোয়াইট হাউস টিমের সাথে এক বৈঠকে বাইডেন বলেন, নতুন এই ক্রয় আদেশের আওতায় এ পিলের মজুদ এক কোটি থেকে দ্বিগুণ বাড়িয়ে দুই কোটি করা হবে।

তিনি বলেন, ‘এসব পিল হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার নাটকীয়ভাবে হ্রাস করছে। আমরা ইতোমধ্যে বিশ্বের বৃহত্তম ক্রয় আদেশ দিয়েছি। এর আওতায় থেরাপিউটিক পিলের ক্রয় এখন আমি দ্বিগুণ করছি।’

এফডিএ নিয়ন্ত্রক সংস্থা গত ২২ ডিসেম্বর ফাইজারের পক্সলোভিড ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

প্রাথমিকভাবে সরকার করোনাভাইরাস মোকাবিলায় এক কোটি থেরাপিউটিক পিল ক্রয় করে। ৫.৩ বিলিয়ন ডলার ব্যয়ে এসব পিল ক্রয়ের প্রধান লক্ষ্য কোভিড-১৯ রোগের উচ্চ ঝুঁকি মোকাবিলা করা।

এদিকে বিশ্বেও অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যেতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com