মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

তিন ট্রিলিয়ন ডলারের প্রথম কোম্পানি অ্যাপল!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২৭২ বার

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রথম কোম্পানি হিসাবে তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে। বছরের প্রথম দিনে শেয়ারবাজারের ভ্যালুয়েশনে এই রেকর্ড গড়ে কোম্পানিটি। যদিও দিনশেষে অল্প ব্যবধানে মাইলফলক থেকে ছিটকে পড়ে অ্যাপল।

খবরে বলা হয়, ২০২২ সালের প্রথমদিনে সিলিকন ভ্যালিভিত্তিক কোম্পানিটির শেয়ার মূল্য ১৮২.৮৮ ডলারে উন্নীত হয়। এতে অ্যাপলের মার্কেট ভ্যালু ৩ ট্রিলিয়ন ডলারের ছাড়িয়ে যায়। তবে দিনশেষে শেয়ারপ্রতি মূল্য ২.৫ শতাংশ কমে ১৮২.০১ ডলারে নেমে আসে। ফলে এ সময়ে অ্যাপলের মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল ২.৯৯ ট্রিলিয়ন ডলার। দুই ট্রিলিয়ন মার্কেট ভ্যালু ক্লাবে অ্যাপলের সঙ্গে রয়েছে মাইক্রোসফট করপোরেশন। সফটওয়্যার জায়ান্টটি এখন ২.৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানি। এ ছাড়া অ্যালফাবেট (গুগল), অ্যামাজন এবং টেসলার ভ্যালুয়েশন এক ট্রিলিয়ন ডলারের উপরে রয়েছে। আর সৌদি আরাবিয়ান ওয়েল কোম্পানির ভ্যালুয়েশন ১.৯ ট্রিলিয়ন ডলার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com