সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১৫ হাজার প্রাথমিক বিদ্যালয় পেলো ৩০০ কোটি টাকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২১৩ বার

দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রতিটি স্কুল ২ লাখ করে টাকা পাবে। বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলোকে মেরামতের কাজ শুরু করতে বলা হয়েছে।

গত ২৮শে ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

পিইডিপি৪ এর উপপরিচালক এইচ এম আবুল বাশার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থাতেই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সকল খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী ৭ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে। এই কাজটি করবেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com