রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বললেন এনবিআর চেয়ারম্যান; কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার তীব্র গরমের পর অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী শিক্ষক সাময়িক বরখাস্ত পাম্পে দাঁড়িয়ে শতাধিক মোটরসাইকেল, বোতলে দেওয়া হচ্ছে তেল চিরকুট লিখে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যা’, পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী জ্বালানি সংকট সমাধানে সংসদে বিশেষ কমিটি গঠন পররাষ্ট্র প্রতিমন্ত্রী; যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার বিচার চায় বাংলাদেশ আইসিসিতে ওঠেনি তামিম ইকবালের নাম! নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস

টাকার তুলনায় ডলারের দাম বেশি বাড়বে না : অর্থমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ বার

টাকার তুলনায় ডলারের মান বেশি বাড়ার আশঙ্কা নেই বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, রফতানি ও আমদানি বাড়ছে। আমদানির জন্য প্রয়োজন অর্থায়ন। ডলারের বাজার তাই ওঠানামা করবেই। তবে অনেক বেশি ওঠা-নামা হবে না।

বুধবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বর্তমানে কার্ব মার্কেটে ডলার ৯০ টাকায় লেনদেন হচ্ছে, ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট বেড়ে ৮৬ টাকায় পৌঁছেছে।

ডলারের দাম বাড়িয়ে ৯০ টাকা করার সরকারের পরিকল্পনা আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্ব মার্কেটের সঙ্গে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেটে পার্থক্য আছে। তবে আমাদের মূল্যস্ফীতিতে আমদানিজনিত মূল্যস্ফীতিই বেশি।

অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড পরবর্তী সময়ে রফতানি বাড়ার কারণে আমদানিও বাড়ছে। ট্রেড ডেফিসিটের কারণে আমদানির জন্য ফিন্যান্সিং করতে হয়। তাই মার্কেটে ডলারের দর উঠা-নামা করে। তবে সেটা অনেক বেশি উঠা-নামা হবে না। আমাদের এখন যে রেট আছে, তা বেশি বাড়ার সম্ভাবনা নেই।’

এদিকে, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে রফতানি নীতির (২০২১-২৪) একটি প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, বিদ্যমান রফতানি বাণিজ্যের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার কোটি মার্কিন ডলার। প্রস্তাবিত নীতিতে তা বাড়িয়ে আট হাজার কোটি ডলারে উন্নীত করা হয়েছে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com