মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু ২১ ফেব্রুয়ারি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৫০ বার

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি। শুক্রবার গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল দাউদা জালো বলেছেন, “২০২২ সালের ২১ ফেব্রুয়ারি হাইব্রিড শুনানি শুরু হতে যাচ্ছে।”

তিনি জানিয়েছেন, “২০১৯ সালে অং সান সু চি মামলার প্রথম গণশুনানিতে মিয়ানমারের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু সামরিক বাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে। তাই সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই মামলায় তার প্রতিনিধি হিসেবে প্রতিস্থাপিত হয়েছে।”

রয়টার্স জানিয়েছে, “হাইব্রিড শুনানি হচ্ছে, যেখানে মামলার পক্ষদের একটি অংশ সরাসরি আদালতে হাজির থাকে এবং একটি অংশ করোনা মহামারীর কারণে অনলাইনে অংশ নেয়।”

২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করতে নিধন অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণে বাঁচতে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা ওই সময় বাংলাদেশে আশ্রয় নেয়। পরবর্তীতে জাতিসংঘের তদন্ত দল তাদের প্রতিবেদনে জানায়, ‘গণহত্যার উদ্দেশে’ সেনাবাহিনী এই অভিযান চালিয়েছিল। ২০১৯ সালে মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সুচি আন্তর্জাতিক বিচার আদালতে শুনানিতে অংশ নিয়েছিলেন এবং তিনি অভিযোগ ভিত্তিহীন দাবি করে মামলার খারিজ চেয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি যে শুনানি অনুষ্ঠিত হবে তাতে মিয়ানমারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক এখতিয়ার নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। এই বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তীতে গণহত্যার ব্যাপারে শুনানি হবে। সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com