মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ২২৫ ব্যক্তি নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৩৫ বার

জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কমপক্ষে ২২৫ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার কাজাখস্তান সরকারের আইন বিষয়ক কর্মকর্তা এমন তথ্য দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

কাজাখস্তান সরকারের আইন বিষয়ক দফতরে অপরাধ আইন নিয়ে কাজ করা প্রধান কর্মকর্তা (আইনজীবী) সেরিক শালাবায়েভ বলেন, কাজাখস্তানের বিভিন্ন অঞ্চলে সহিংসতায় নিহত ব্যক্তিদের লাশ মর্গে পাঠানো হয়েছে। কাজাখস্তানের এ সাম্প্রতিক সহিংসতায় চার হাজার ৩৫৩ জন আহত হয়েছেন। এসব আহত ব্যক্তিদের মধ্যে তিন হাজার ৩৯৩ ব্যক্তি হলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

কাজাখস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭৫ ব্যক্তি মারা গেছেন। এসব ব্যক্তি কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় মারাত্মক আহত হয়েছিলেন।

এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ দেশটির আকমোলা ও কোস্তানয় থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। এছাড়া কাজাখস্তানের আরো অনেক এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন ।

সূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com