শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মিরাজের ক্যামিও ইনিংসে বড় পরাজয় সিলেটের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮৫ বার

মেহেদী মিরাজের ক্যামিও ইনিংসে সিলেট থান্ডারকে ৮ উইকেটে উড়িয়ে বঙ্গবন্ধু বিপিএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে খুলনা টাইগার্স। টানা তিন জয় দিয়ে আসর শুরু করেছিল মুশফিকের খুলনা। মাঝে দুটিতে ছেদ পড়লেও এবার টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে স্বরূপে ফিরেছে রূপসা পাড়ের দলটি।

আজ শনিবার বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্বের দ্বিতীয় দিনের শেষ ম্যাচে সিলেটের মুখোমুখি হয় খুলনা। টস হেরে আগে ব্যাট করতে নেমে রুবেল মিয়ার টেস্ট ইনিংসে নির্ধারিত ওভার শেষে ১৫৮ রান তোলে সিলেট। টার্গেটে খেলতে নেমে ১৩ বল বাকি থাকতেই ৮ উইকেট হাতে রেখে বড় জয় নিয়ে মাঠ ছাড়েন মুশফিকরা।

ওপেন করতে নেমে দুর্দান্ত শুরু করেন মিরাজ-শান্ত। ৪১ রানে শান্ত ফিরে গেলেও মিরাজ ৮৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

৬২ বলে ৯টি চার ও ৩টি ছয়ের মারে এই রান করেন মিরাজ। মাঝে রাইলে রুশো করেন ১৫ রান। মুশফিক অপরাজিত ছিলেন তিন রানে।

সিলেটের হয়ে একটি করে উইকেট নেন এবাদত ও রাদার্ফোড।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ধীর গতিতে শুর হয় সিলেটের ইনিংস। রুবেল মিয়া ৪৪ বল খেলে ৩৯ রান করেন মাত্র। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারের ব্যাট থেকে আসে ৩৭ রান। মোসাদ্দেক ২৩ ও রাদার্ফোড ২৬ রানে অপরাজিত ছিলেন।

খুলনার হয়ে ফ্রাইলিংক ও শহীদুল নেন দুটি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com