সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

টিকাদান ব্যাহত হতে পারে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার : শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৩৮ বার

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এখনো কোনো পরিকল্পনা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার সাভারে পোস্টাল ট্রেনিং সেন্টার (পিটিসি)-তে গণমাধ্যমের সাথে আলাপকালে দীপুমনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে সেই টিকাদান কর্মসূচিতে আবার ভাটা পড়ার আশঙ্কা রয়েছে।’

দীপু মনি বলেন, ‘আমরা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছি। আমরা এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাইনি। স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টি খুব নজরে রাখছে। আমরা জাতীয় পরামর্শ কমিটির সাথেও যোগাযোগ রাখছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনো ভাবছি না। যত দূর সম্ভব জীবন স্বাভাবিক রেখে স্বাস্থ্যবিধি মেনে এই করোনা মোকাবিলা করতে হবে, এটাই আমাদের সিদ্ধান্ত।’

তবে যদি বড় প্রয়োজন দেখা দেয়, তখন বিষয়টি দেখবেন বলে জানান শিক্ষামন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com