মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

লন্ডন ফিরে গেলেন খালেদা জিয়ার পুত্রবধূ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৯৫ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে ঢাকায় আসেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর যুক্তরাজ্যে ফিরে গেলেন তিনি। গতকাল রোববার রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বলে জানা যায়।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে মারা যান আরাফাত রহমান কোকো। তারপর থেকে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।

আরাফাত রহমানের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান মায়ের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন। এবার মায়ের সঙ্গে ছোট মেয়ে জাহিয়া রহমান কিছু দিন ঢাকায় থাকলেও মা শর্মিলা রহমানের একদিন আগে শনিবার রাতে জাহিয়া রহমান যুক্তরাজ্য চলে যান।

২০২১ সালের এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে অসুস্থ খালেদা জিয়া। ইতোমধ্যে তিনবার এভারকেয়ার হাসপাতালে ছিলেন তিনি। সবশেষ গত ১৩ নভেম্বর থেকে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com