মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

ওএমএসের চাল-আটা যাচ্ছে উপজেলায়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২০০ বার

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম এবার উপজেলা পর্যায়ে শুরু হচ্ছে। বৃহস্পতিবার থেকে এক হাজার ৭৬০ ডিলারের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ কার্যক্রম শুরু হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানিয়েছেন।

বুধবার রাজধানীর ওসমানি মিলনায়তনের জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, এখন সাত শ’র বেশি ডিলারের মাধ্যমে জেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম চলছে। বৃহস্পতিবার থেকে তা উপজেলা পর্যায়ে বিস্তৃত হচ্ছে।

তিনি বলেন, ওএমএস যাতে সঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে ডিসিদের।

ওএমএসএর চাল ৩০ টাকা এবং আটা ১৮ কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান খাদ্যমন্ত্রী।

ইউনিয়ন পর্যায়েও ওএমএস দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে খাদ্য বান্ধব কর্মসূচি রয়েছে। তাই উপজেলা পর্যায়ে দেয়া হবে।’

তিনি আরো বলেন, যদি একটি উপজেলায় তিনটি পৌরসভা থাকে। ওএমএস ওই তিনটি পৌরসভায় দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com