সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ক্লাস-পরীক্ষার বিষয়ে যে সিদ্ধান্ত নিলো কুবি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ২৪১ বার

করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের বদলে অনলাইনে ক্লাস-পরীক্ষা হবে। তবে আবাসিক হলসমূহ আপাতত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে জরুরী ভিত্তিতে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা শেষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ৯টা থেকে ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সাধারণ প্রজ্ঞাপন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com