বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

কুরিয়ারে ভারত থেকে পুরস্কার পেলেন ফারিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২২৮ বার

৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। পশ্চিমবাংলার চলচ্চিত্রে অবদান রাখার জন্য সেখানে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। করোনার কারণে পুরস্কার নিতে ভারতে যেতে পারেননি তিনি। আয়োজকরা পুরস্কারটি অভিনেত্রীর ঢাকার বাসার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেয়।

kalerkanthoকলকাতা থেকে কুরিয়ারে আসা পুরস্কারটি হাতে নিয়ে নুসরাত ফারিয়া

আজই সেটি হস্তগত হয়েছে ফারিয়ার। উচ্ছ্বসিত অভিনেত্রী বলেন, “এর আগে কলকাতায় আরো একটি পুরস্কার পেয়েছিলাম। ‘বাদশা দ্য ডন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পেয়েছিলাম। ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার হাজির থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে আর ঝুঁকি নিতে চাইনি। অবশেষে তাঁরা ফোন করে ঢাকার বাসার ঠিকানা নিয়ে পুরস্কারটি পাঠিয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। যে কোনো পুরস্কারই ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। আমি চেষ্টা করব আরো ভালো কাজ করার। ”

kalerkanthoটালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে নুসরাত ফারিয়া। এই জুটির তিনটি ছবি মুক্তি পেয়েছে

২০২০ সালে একই আসরে ‘ট্রেন্ড সেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ হয়েছিলেন আরেক বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ‘কণ্ঠ’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছিলেন জয়া।

kalerkantho

প্রথম ছবি ‘আশিকী’র নায়ক অঙ্কুশ হাজরার সঙ্গে ফারিয়া

চলচ্চিত্রে নুসরাত ফারিয়ার অভিষেক ঘটে যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’ দিয়ে। এরপর তাঁর অভিনীত ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’, ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিগুলোও বাংলাদেশ-ভারত যৌথপ্রযোজনার। টালিগঞ্জের ছবিতে তাঁর অভিষেক ঘটে ‘বিবাহ অভিযান’-এর মাধ্যমে। এখন তিনি ‘ভয়’ ও ‘বিাহ অভিযান ২’ ছবিতে অভিনয় করছেন। বাংলাদেশের একক প্রযোজনায় অভিনয় করেছেন ‘ধ্যাত্তেরিকি’ ও ‘শাহেনশাহ’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ‘বঙ্গবন্ধু’ ও ‘অপারেশন সুন্দরবন’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com