বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সাংবাদিককে ‘কুকুরের বাচ্চা’ বললেন বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২২৪ বার

মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করায় ফক্স নিউজের এক সাংবাদিককে‘কুকুরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এমন কাণ্ড ঘটান বাইডেন। সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ফক্স নিউজ রিপাবলিকান পার্টিঘেঁষা যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম। যারা প্রায়ই প্রেসিডেন্ট বাইডেন এবং ডেমোক্র্যাটদের কাজের সমালোচনা করে খবর প্রকাশ করে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের ইস্ট রুম কম্পিটিশন কাউন্সিলে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাইডেন। সেখানে ফক্স নিউজের হোয়াইট হাউজ প্রতিনিধি ডুসি সেখানে ‍বাইডেনকে প্রশ্ন করেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে কিছু জিজ্ঞেস করাটা ঠিক হবে? নাকি মধ্যবর্তী নির্বাচনের আগে তিনি (বাইডেন) মুদ্রাস্ফীতির বিষয়টিকে রাজনৈতিক দায়বদ্ধতা বলে মনে করেন?’

তখন বাইডেন তার পাশের জনের দিকে সামান্য কাত হয়ে যান এবং নিচুস্বরে তাকে বলতে শোনা যায়, ‘না, অধিক মুদ্রাস্ফীতি…সেটা তো মহাসম্পদ। কুত্তার বাচ্চা কী বোকা!’ বাইডেন নিচুস্বরে এমন গালি দিলেও তার মাইক্রোফোনটি তখন চালু ছিল। ফলে সবকিছুই পরিষ্কার শোনা যায়। খুব সম্ভবত বাইডেন মাইক্রোফোন চালু থাকার বিষয়টি বুঝতে পারেননি।

সংবাদ সম্মেলনের ঘটনার ঘণ্টাখানেক পর বাইডেনের ফোন পেয়েছেন বলে ফক্স নিউজকে জানান সাংবাদিক ডুসি। তিনি বলেন, ‘‘ফোনে বাইডেন বলেছেন, ‘পল, যা ঘটেছে সেটা ব্যক্তিগত কিছু না’।” ডুসি আরও বলেন, ‘তিনি সবকিছু পরিষ্কার করে দিয়েছেন এবং আমি এটার প্রশংসা করি। আমাদের ফোনালাপ চমৎকার ছিল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com