বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অবশেষে ফিরলেন চিত্রনায়িকা ববি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৫ বার

প্রায় তিন বছর পর অবশেষে সিনেমার কাজে ফিরলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সবশেষ এই নায়িকাকে দেখা গেছে ‘বৃদ্ধাশ্রম’র শুটিংয়ে ২০১৯ সালে। আজ থেকে রশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায় শুটিংয়ের মধ্য দিয়ে আবারও কাজে ফিরেছেন ববি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক ও নায়িকা নিজেই।

নির্মাতা জানান, এফডিসিতে সিনেমার প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ববি, শিরিন শিলা, দীপসহ অনেকে। আর নায়িকা জানান, বছর তিন বিরতির পর তার প্রিয় কর্মক্ষেত্র এফডিসিতে শুটিং করতে পেরে ভালো লাগছে।

ববির ভাষ্য, ‘সর্বশেষ “বৃদ্ধাশ্রম” ছবির শুটিং করেছিলাম ২০১৯ সালে। এরপর আর কোনো ছবির শুটিং করা হয়নি। মাঝখানে একটা টিভিসির শুটিং হওয়ার কথা থাকলেও সেটা করতে পারিনি। খুব খারাপ লাগছিল কর্মক্ষেত্রে যেতে না পেরে।’

তিনি আরও বলেন, ‘পরিচালক রাশিদ পলাশকে অনুরোধ করেছিলাম “ময়ূরাক্ষী” ছবির শুটিং এফডিসি থেকেই যেন শুরু হয়। তিনি কথা রেখেছেন। চেনাজানা অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছে। বেশ ভালো লাগছে।’

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টার

প্রেম ও প্রতারণার গল্প ‘ময়ূরাক্ষী’। এর ফার্স্টলুক পোস্টার আগেই প্রকাশিত হয়েছে। সেখানে একজন নায়িকার ভূমিকায় দেখা গেছে ববিকে। ববি শাড়ি পরা, সঙ্গে বোল্ড সাজসোজ। হাতে জ্বলন্ত সিগারেট। মুখ থেকে বের হচ্ছে ধোঁয়া। তাকিয়ে আছেন উদাস ভঙ্গিতে। পাশে পড়ে রয়েছে বিভিন্ন পুরস্কার, মেঝেতে পুড়ছে খবরের কাগজ। সেই খবরের কাগজে আছে তারই ছবি। বেশ আকর্ষণীয় পোস্টার হয়েছে বটে!

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি প্রযোজনা করছে আজ ইন্টারন্যাশনাল। এতে একজন নায়িকার চরিত্রে অভিনয় করছেন ববি, আছেন শিরিন শিলাও।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com