মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩০ লাখ মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৩ বার

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। বাড়ছে শনাক্ত ও মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ১২ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছে ৩০ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৩০ লাখ ২৫ হাজার ২৮৪ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরো ১১ হাজার ৯২২ জনের।

এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫১ লাখ ৪৮২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৫২ জনে। আর সুস্থ হয়েছেন ৩০ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৭২৮ জন।

সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৬৮ লাখ ৮২ হাজার ২৯০ জন। মোট মৃত্যু হয়েছে নয় লাখ ১৭ হাজার ছয় শ’ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৯৮ হাজার ৯৮৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৬৮৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ২৯ হাজার ৭৮ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com