সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

শতাধিক নিয়োগ কেন্দ্র করে সভা পণ্ড, পাবিপ্রবি উপাচার্য ‘অবরুদ্ধ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৫ বার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য মো. রোস্তম আলীর ভাতিজিসহ শতাধিক নিয়োগকে কেন্দ্র করে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম রিজেন্ট বোর্ডের সভা পণ্ড হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় উপস্থিত একাধিক শিক্ষক জানান, উপাচার্যের মেয়াদকালের এটাই ছিল রিজেন্ট বোর্ডের সর্বশেষ সভা। এতে ৬০টির বেশি এজেন্ডা ছিল। কিন্তু শুরুতেই  উপাচার্য তার ভাতিজিসহ শতাধিক নিয়োগের বিষয় নিয়ে কথা বললে সভায় উপস্থিত অন্য শিক্ষকরা তাতে আপত্তি জানান।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি আব্দুল আলীম বলেন, ভাতিজির নিয়োগ নিয়ে প্রশ্ন তুললে উপাচার্য সভা ছেড়ে যেতে উদ্যত হন। এ সময় অন্য শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কারণ সভায় আলোচনার জন্য শিক্ষকদের পদোন্নতিসহ আরও অনেক এজেন্ডা ছিল।

জানা গেছে, উপাচার্য রোস্তম আলী এখন তার কার্যালয়ে এক প্রকার ‘অবরুদ্ধ’ রয়েছেন। বাইরে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com