বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ বার

হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনয়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকীর নির্দেশে ৯ ফেব্রুয়ারি বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান মনোনয়ন করা হয়।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহীম সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে।

বার্ষিক আয় দেড় লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসটির উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তখন এ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com