শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

২২ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে রাবিতে সশরীরে ক্লাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৯ বার

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে। মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে জানাান, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের ক্লাস ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে। অফিসসমূহ পূর্বের মতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি করোনার বিরূপ পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় দফায় আরও ১৫ দিন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করে শিক্ষা মন্ত্রণালয়। সেই ঘোষণার প্রেক্ষিতে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সীমিত পরিসরে অফিসিয়াল কার্যক্রম চালু রেখে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com