সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আপাতত বাতিল হচ্ছে না ঢাবির ‘ঘ’ ইউনিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিনস কমিটির সভার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, ‌‘ঢাবির ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সেজন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সেজন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।’

অধ্যাপক জিয়া রহমান বলেন, ‘ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।’

সভায় বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com