বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যুক্তরাষ্ট্রে বিলিয়ন ডলারের কোকেন চালান জব্দ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২১৩ বার

এক বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মাদক জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড, যা দেশটিতে জব্দ হওয়া সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় মাদকের চালান।

দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রে অভিযান চালানোর সময় এই মাদক জব্দ করা হয়। এগুলোকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এনে খালাস করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবদনে জানা গেছে, সেখানে ছিল ৩০ টনেরও বেশি কোকেন ও মারিজুয়ানা। এগুলো এখন আছে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বন্দরে।

 

দক্ষিণ আমেরিকা থেকে আসা মাদকের চালান ঠেকাতে ক্রমশ বিভিন্ন কৌশল রপ্ত করছে মার্কিন কোস্ট গার্ড। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি।

ড্রোন ও ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে মাদক। এসব ক্যামেরা কোকেনবাহী নৌকার সামান্য তাপও শনাক্ত করতে পারে।

বিশ্বের সবথেকে বেশি কোকেন তৈরি করা হয় কলোম্বিয়াতে। এটি মার্কিন মিত্র হিসেবে পরিচিত। তারপরও সাম্প্রতিক এই মাদক জব্দ ইঙ্গিত দিচ্ছে যে সেখানে কোকেনের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

হোয়াইট হাউজের মাদক নিয়ন্ত্রণ দফতরের প্রধান ড. রাহুল গুপ্ত বলেন, যেখানে আঘাত করলে মাদক পাচারকারীদের সব থেকে বেশি ব্যাথা লাগবে আমরা সেখানেই আঘাত করছি। বাইডেন প্রশাসন মাদকাসক্তি নিরাময়ে জাতীয় বাজেট বৃদ্ধির পরিকল্পনা করছে। এছাড়া দেশে মাদক প্রবেশ ঠেকাতে আরও কঠিন ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে তারা।

হোয়াইট হাউজের সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ২০২০ সালে কলোম্বিয়ায় ২ লাখ ৪৫ হাজার হেক্টরে কোকা চাষ হয়েছে। এ দিয়ে এক হাজার টন কোকেন উৎপাদন সম্ভব। সূত্র: স্কাই নিউজ, এবিসি নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com